1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে নেশার টাকা না পেয়ে মা-বাবাকে মেরে মোটরসাইকেল ভাংচুর ও ঘরে আগুন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে নেশার টাকা না পেয়ে মা-বাবাকে মেরে মোটরসাইকেল ভাংচুর ও ঘরে আগুন

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৪১ বার পঠিত

নেশার টাকা না দেয়ায় মা-বাবাকে মেরে মোটরসাইকেল ভাংচুর ও ঘরে আগুন ধরিয়ে দিয়েছে নেশাগ্রস্থ এক সন্তান। ঘটনাটি ঘটেছে নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গা এলাকায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার (২৬ জুন) সকাল ৯ টার দিকে এ ঘটনাটি ঘটেছে। সূত্রে আরও জানা গেছে, ভাদুলীডাঙ্গা এলাকার গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে গোলক নেশার টাকার জন্য তার মা-বাবাসহ পরিবারের সবাইকে প্রতিনিয়ত নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ৯টার দিকে গোলক বিশ্বাস নেশার টাকার জন্য তার বাবা-মাকে কঠিন চাপ দেয়। বাবা-মা টাকা দিতে ব্যর্থ হওয়ায় গোলক তাদের মোটরসাইকেল ভাংচুর করে। এক পর্যায়ে মা-বাবাকে মারধর করে রান্নাঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে গোলকের বাবা গৌরাঙ্গ বিশ্বাস বলেন, এ বিষয়ে সদর থানা পুলিশকে অবগত করা হয়েছে।

নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আফছার উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে বড় ধরণের কোনো ক্ষতি হয়নি।

এ বিষয়ে সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, গোলক বিশ্বাস পলাতক রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park