1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

লোহাগড়ায় নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৬০ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৮জুন) বিকাল ৫ টায় ঐতিহ্যবাহী লক্ষ্মীপাশা ক্লাবের উদ্যোগে কালনা-যশোর মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন লক্ষীপাশা সংগীত একাডেমীর সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক বি. এম লিয়াকত হোসেন, লক্ষীপাশা ক্লাবের সভাপতি রোজিয়া সুলতানা চামেলি, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন, টিপু সুলতান, শেখ চঞ্চল মাহমুদ, শেখ জহির, জিয়াউর রহমান সিকদার এস. এম ডলার, মো: কাশেম, মো: বাবলু মোল্যা, দিদারসহ প্রমুখ।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, মধুমতী সেতু নির্মিত হওয়ার পর থেকে কালনা-যশোর মহাসড়কে সড়ক দুর্ঘটনা একটি নিত্য দিনকার ঘটনায় পরিনত হয়েছে। এমন কোন দিন নেই, যে দিন উক্ত সড়কে কোন দুর্ঘটনা ঘটে না। সম্প্রতি এই মহাসড়কের বিভিন্ন এলাকায় থাকা “স্পিড ব্রেকার” গুলো তুলে ফেলায় মহাসড়কটি মৃত্যুকুপে পরিনত হয়েছে। বক্তারা মহাসড়কে আলা মুন্সীর মোড়, লোহাগড়া সিএন্ডবি চৌরাস্তা, লক্ষীপাশা চৌরাস্তা, লক্ষীপাশা পেট্রোল পাম্প, নিরিবিলি পিকনিক কর্ণারের সামনে জরুরী ভিত্তিতে “স্পিড ব্রেকার” স্থাপনের দাবী জানান এবং একই সাথে আলা মুন্সীর মোড় ও নিরিবিলি পিকনিক স্পট এলাকায় ‘স্পিড মনিটরিং সিস্টেম পয়েন্ট স্থাপনেরও দাবি জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park