1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় ট্রাস্ট ব্যাংকের শাখা উদ্বোধন করলেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

লোহাগড়ায় ট্রাস্ট ব্যাংকের শাখা উদ্বোধন করলেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ নড়াইলের লোহাগড়া বাজার এলাকায় ট্রাস্ট ব্যাংকের শাখা উদ্বোধন করেছেন।

শনিবার (১৫ জুন) দুপুর ২ টার দিকে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ হেলিকপ্টারযোগে লোহাগড়া শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মোল্ল্যার মাঠ) অবতরণ করেন। এরপর তিনি ঐতিহ্যবাহী লোহাগড়া বাজারে ট্রাস্ট ব্যাংকের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি মধুমতী আর্মি ক্যাম্পে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে স্হানীয় জণগণদের মাঝে ‘ঈদ উপহার’ সামগ্রী বিতরণ করেন। ঈদ উপহার সামগ্রী বিতরণ শেষে তিনি মধুমতী আর্মি ক্যাম্পে একটি বৃক্ষ রোপণ করেন। পরে তিনি মল্লিকপুর সরকারি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি স্হানীয় সূধীজনসহ বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

এ সময় মল্লিকপুর সরকারি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, ‘১৯৮১ সালে সেনাবাহিনীতে প্রবেশ করে সফলতার সাথে এ প্রতিষ্ঠানের শীর্ষে অবস্থান করে সফলতার সাথে অর্পিত দায়িত্ব পালন করেছি। মানুষের দোয়া ও ভালোবাসার কারণে এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। এ রকম প্রাপ্তি খুব কম মানুষের জীবনে আসে-এটা ভাগ্যের ব্যাপার।

তিনি জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘ ক্রীড়া অনুরাগী হিসেবে তিনি নড়াইলের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেবেন বলে এ আশা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ‘অবসরকালীন সময়ে তিনি জন্মভূমি নড়াইলের মধুমতী পাড়ের লোহাগড়ায় আসবেন এবং মানুষের কল্যাণে আজীবন কাজ করবেন বলে দৃড় আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে ৫৫ পদাতিক ডিভিশনের প্রধান মেজর জেনারেল মাহবুবুর রশিদ, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো: জহুরুল ইসলাম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মাদারীপুর জেলার জাজিরায় শেখ রাসেল সেনানিবাসে পরিদর্শন শেষে বরিশাল শেখ হাসিনা সেনানিবাস পরিদর্শন করেন এবং একটি নতুন ব্রিগেড সিগন্যাল কোম্পানির শুভ উদ্বোধন করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park