1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হুইপ মাশরাফীর পক্ষ থেকে ৭০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

লোহাগড়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হুইপ মাশরাফীর পক্ষ থেকে ৭০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২৬৬ বার পঠিত

জাতীয় সংসদের হুইপ ও নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৭শত দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১০জুন) সকাল ১১টায় লোহাগড়া উপজেলার পৌর আওয়ামী লীগ অফিস, আলা মুন্সীর মোড়, মাইটকুমড়া আশ্রয়ন প্রকল্প এলাকাসহ অন্যান্য এলাকায় ৭শত দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিল মিনিকেট চাল-১০কেজি, চিনি-১কেজি, ডাল-১কেজি, তেল -১কেজি, লবন- ১কেজি, ১০০ গ্রাম ঝালের গুড়া ও ১০০ গ্রাম মশলা।

এ সময় হুইপ মাশরাফীর পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলাম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও মেয়র সৈয়দ মশিয়ূর রহমান, হুইপ মাশরাফীর ব্যক্তিগত কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো: মোস্তফা কামাল লিয়ন, যুবলীগ নেতা আশরাফুল আলম (ছোট আশরাফ) যুবলীগ নেতা মো: ইমদাদুল হক, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো রুবেল শেখ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মারুফ হোসেন, সাধারণ সম্পাদক মো: সজীব মুসল্লীসহ প্রমূখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park