1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
মাশরাফীর নাম ভাঙিয়ে বসত বাড়ির জমি দখলের চেষ্টা, অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

মাশরাফীর নাম ভাঙিয়ে বসত বাড়ির জমি দখলের চেষ্টা, অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২০৭ বার পঠিত

মাশরাফীর নাম ব্যবহার করে বাড়ি দখল, থানায় অভিযোগ

জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার নাম ব্যবহার করে এক নারীর বাড়ি দখল ও ভাঙচুর করা হয়েছে। তবে এ ঘটনায় মাশরাফীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তা। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগও করা হয়েছে।
মাশরাফীর নাম ব্যবহার করে অনেকেই নানা অপকর্ম চলায় এবার আইনি ব্যবস্থা নিয়েছেন তিনি নিজেই।

শুক্রবার (৭ জুন) রাতে মাশরাফীর পক্ষে তার ব্যক্তিগত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম নড়াইল সদর থানায় এ অভিযোগ দেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নড়াইল সদরের ধোপাখোলা মোড় সংলগ্ন নাছিমা বেগমের সঙ্গে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কর্মচারী মোহাম্মদ উল্ল্যার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও মোহাম্মদ উল্ল্যাহ কিছুদিন আগে তার লোকজন নিয়ে ওই জমিতে থাকা ঘরবাড়ি ভাঙচুর করে দখল করেন।

এতে নাছিমা বেগমসহ তার পরিবারের লোকজন বাধা দিলে মোহাম্মদ উল্লাহ ও তার লোকজন মাশরাফীর লোক বলে নিজেদের পরিচয় দেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মাশরাফী বিন মোর্ত্তজার পরিচয় দিয়ে নানা অপকর্মে লিপ্ত লোকজন এমন খবর প্রকাশ করে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল। এরপরই বিষয়টি নজরে আসে মাশরাফীর।

এ বিষয়ে ব্যক্তিগত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, জমি দখল কিংবা কোনো অপকর্মের সঙ্গে কখনোই সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা জড়িত নয়।

জাহিদুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের জমি নিয়ে বিবাদে আদালতে মামলা চলমান রয়েছে। চলমান মামলার বিষয় নিয়ে হুইপ মহোদয়ের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া নেই। তবে মাশরাফীর নাম ব্যবহার করে একটি পক্ষ সুবিধা নিতে চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। এ ঘটনায় মাশরাফীর নাম ব্যবহার করে তাকে প্রশ্নবিদ্ধ করায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অতীতেও বিভিন্নভাবে বিতর্কিত করতে তার (মাশরাফী) নাম অহেতুক টেনে আনা হয়েছে।’

দেশবাসীর কাছে মাশরাফী এতটা জনপ্রিয়, এক্ষেত্রে যে কোনো ঘটনার প্রেক্ষাপটে নিউজে তার নাম ও ছবি ব্যবহারে সতর্ক থাকা উচিত বলে মনে করেন জাহিদুল ইসলাম।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park