1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
মধুমতী সেতুর উপর মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত, দুজনের অবস্থা আশংকাজনক - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

মধুমতী সেতুর উপর মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত, দুজনের অবস্থা আশংকাজনক

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২০১ বার পঠিত

গোপালগঞ্জ – নড়াইলের মধুমতী (কালনা) সেতুর উপর মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাপ্পি, লিমন, হামিম ও আরিফুল নামে ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে বাপ্পি ও লিমন নামের দুজনের অবস্থা আশংকাজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪জুন) রাত ৯ টার দিকে মধুমতি সেতুর উপরে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় আহতরা হলেন, মো: বাপ্পি মোল্যা (২০), মো: লিমন মোল্যা (১৮), মো: হামিম (১৫), মো: আরিফুল সর্দার (১০)।

এছাড়াও স্বজন সূত্রে জানা গেছে, বাপ্পি মোল্যা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের মো: জাকির হোসেন মোল্যার ছেলে, লিমন মোল্যা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পার-করফা গ্রামের মো: রিপন মোল্যার ছেলে, হামিম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চর-জাজিরা গ্রামের মো: শুকুরের ছেলে, আরিফুল গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পার-করফা গ্রামের মো: হাসু সর্দারের ছেলে।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: মারুফা তাসনীম জানান, আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park