
“বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য” প্রতিপাদ্যে নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।
শনিবার (০১) মে সকালে নড়াইল প্রাণী সম্পদ অধিদপ্তর অফিস প্রাঙ্গণে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব ), জোবায়ের হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি, ডেইরি এ্যাসোসিয়েন, নড়াইল এ্যাড. এ এফ এম হেমায়াৎ উল্লা, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রাণীসম্পদ অফিসার, নড়াইল ডাঃ মোঃ সিদ্দীকুর রহমান। অনুষ্ঠানে দুধ খাওয়ার উপর জোর দেওয়া হয়। অনুষ্ঠানের সমাপনী পর্যায় রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।