1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
শার্শায় পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

শার্শায় পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

আশরাফুল ইসলাম, শার্শা, যশোর
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২৬১ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের হরিনাপোতা গ্রামে পূর্বশত্রুতার জেরে মুসা (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সে ওই গ্রামের মৃত আতাউল হকের ছেলে।
আসামীরা হলেন,শার্শার হরিনাপোতা গ্রামের নান্নুর ছেলে মিলন, আব্দুল ওহাবের ছেলে রফিকুল ও শান্টুু মিয়ার ছেলে সুমন।

বৃহস্পতিবার রাতে তাকে কুপিয়ে আহত অবস্থায় রাস্তায় ফেলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থা অবনতি হলে তাকে ঢাকা একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ৩ জনকে আসামী করে শার্শা থানায় মামলা দায়ের হয়েছে।

হরিনাপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ হানিফ জানান, মুসা মান্দারতলা বাজারের একটি চায়ের দোকান বসেছিল। হঠাৎ দুটি মাইক্রোবাস এসে থামে। মাইক্রোবাস থেকে নেমে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত মুসাকে এলোপাতাড়ি ভাবে দা দিয়ে কুপাতে থাকে। পরে মারা গেছে ভেবে তাকে ফেলে তারা চলে যায়। যাবার সময় দুইটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে যান বলে জানান ওই ইউপি সদস্য।

এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই শার্শা থানায় একটি মামলা হয়েছে। আজ বিকালে ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে বলে জেনেছি। জড়িতদের আটকে পুলিশের অভিযান চলছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park