1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় উপজেলা নির্বাচনী সহিংসতায় আহত ২, ২০/২৫ টি বাড়িঘর ভাংচুর - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

লোহাগড়ায় উপজেলা নির্বাচনী সহিংসতায় আহত ২, ২০/২৫ টি বাড়িঘর ভাংচুর

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২২০ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় উপজেলা নির্বাচনী সহিংসতার জেরে গিয়াস উদ্দিন (৬২) নামে একজনকে কুপিয়ে মাথায় জখম ও শরীরের বিভিন্ন জায়গায় হাতুড়ি পিটা করে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

আহত গিয়াস উদ্দিনকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫মে) রাত ৮টার দিকে পরাজিত হেলিকপ্টার প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থক তরিকুল (৩৮) নামের এক ব্যক্তি উপজেলার লাহুড়িয়া বাজার থেকে ডহরপাড়া গ্রামে নিজের বাড়ির উদ্দেশ্য যাওয়ার পথে একদল দূর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে তাকে ফোলা জখম করে। তিনি আত্মরক্ষার জন্য পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। এ সময় দূর্বৃত্তরা পালিয়া যায়। এই খবর ছড়িয়ে পড়লে ঘটনার আধা ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে পরাজিত হেলিকপ্টার প্রতিক সমর্থিত লোকজন লাহুড়িয়া বাজারে থাকা আনারস প্রতিকের বিজয়ী প্রার্থী সমর্থিত লোকজনের উপর হামলা চালায়। এ হামলায় গিয়াস উদ্দিন মোল্যা (৬২) নামের এক ব্যক্তি গুরুতর জখম হয়েছে। এ ছাড়াও এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় দুপক্ষের ২০ থেকে ২৫ টি বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নে সিকদার গ্রুপ ও দাউদ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা চলে আসছে।

আহত মো: তরিকুল উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের আ: ছালামের ছেলে। তিনি ওই এলাকার সাবেক উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান ও তার ছেলে লাহুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: কামরান সিকদার গ্রুপের লোক।

গুরুতর আহত গিয়াস উদ্দিন মোল্যা একই ইউনিয়নের তালুকপাড়া গ্রামের মৃত: মান্নান মোল্যার ছেলে। তিনি সাবেক চেয়ারম্যান দাউদ মোল্যা গ্রুপের লোক। দাউদ মোল্যা ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এ কে এম ফয়জুল হক রোমের পক্ষে নির্বাচন করেন। এ নির্বাচনে ফয়জুল হক রোম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীরা। ওই এলাকার সাধারণ মানুষজন চরম আতংকের মধ্যে রয়েছে বলেও জানান অনেকেই।

এ বিষয়ে উপজেলার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: সেলিম বলেন, প্রথমে রাত ৮টার দিকে সিকদার গ্রুপ সমর্থিত ডহরপাড়া গ্রামের তরিকুল নামের এক ব্যক্তির উপর হামলা হয়, পরবর্তীতে সিকদার গ্রুপের লোকজন লাহুড়িয়া বাজারে এসে দাউদ গ্রুপের লোকজনের উপর হামলা চালায়। এ হামলায় গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে এবং মাথায় ডিপ আঘাত প্রাপ্ত হয়েছেন। তাকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ডিবির সদস্য ও লোহাগড়া থানার অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় পুলিশ তৎপর রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park