1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরামের কমিটি গঠন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরামের কমিটি গঠন

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৭৫ বার পঠিত

জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরামের কমিটি গঠন করা হয়েছে। মোঃ মিজানুর রহমান (মিজান) সভাপতি, সাইখুল ইসলাম উজ্জ্বল সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরামের ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে শাপলা চত্বর, মতিঝিল ৪৮/১, ইউসুফ ম্যানশন, সংগঠনের অস্থায়ী কার্যালয় মোঃ মিজানুর রহমান (মিজান) এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার সংবাদ কর্মীরসমন্বয় ২৫ সদস্য বিশিষ্ট (জেএসকেএফ) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার (২৩ মে) সভাপতি এক বিবৃতিতে এ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছে সহ সভাপতি মোঃ আনেয়ার হোসেন দৈনিক সাথী), এ্যাড. বেলায়েত হোসেন (আশ্রয় প্রতিদিন), মোঃ মিজানুর রহমান (দৈনিক নয়াদিগন্ত), করিম ইসাহাক (সময় টিভি), মোঃ কবির হোসেন খান (দেশ বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ মনির হোসেন (আনন্দ টিভি), মোঃ মাসুম বিল্লাহ (এনবিএস), অর্থ সম্পাদক,মোঃ মুছা কালিমুল্লাহ (দৈনিক আলোর জগৎ), সাংগঠনিক সম্পাদক মোঃ হামিম (দৈনিক যুগান্তর), মোঃ পলাশ হোসেন (বাংলা ভিশন), দপ্তর সম্পাদক, আবদুল্লাহ আলহাদী, (আজকের প্রভাত), প্রচার সম্পাদক, খান মেহেদী, (ঢাকার বার্তা), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, কাজী ইমরান হোসেন (দৈনিক কালবেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, আরিফুর রহমান (বাংলা টিভি), কল্যাণ সম্পাদক, রিয়ন ইসলাম সোহাগ (দৈনিক অগ্নীশিখা), নারী বিষয়ক সম্পাদক, মরিয়ম চম্পা (মানব জমিন), কার্যনির্বাহী সদস্য, হারুন অর রশিদ খান, (বাংলাদেশ প্রতিদিন ), মোঃ বজলুর রহমান, কে এইচ মোস্তাক আহম্মেদ, আমিনুল ইসলাম আহাদ, মোঃ রিপন আহমেদ, মফিজুল ইসলাম জামাল ও রিপন হাওলাদার।

এ সময় জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি, মোঃ মিজানুর রহমান (মিজান) সংগঠনের সকলের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকদের দাবি আদায় ও অধিকার বাস্তবায়নের লক্ষ্যে সব সময় সাংবাদিক কল্যাণ ফোরাম
(জেএসকেএফ) নিরলসভাবে কাজ করে যাবে এবং বাংলাদেশের ৬৪টি জেলায় আমাদের কমিটি গঠন করা হবে। এর মাধ্যমে সকল সাংবাদিকদেরকে ট্রেনিং এর আওতায় এনে দক্ষ ও স্বচ্ছ সাংবাদিক হিসেবে গঠন করা হবে। যাতে সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যেতে পারেন।

এসময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিক নির্যাতন বন্ধে জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরাম (জেএসকেএফ)‘র সাথে থেকে সংগঠনের দাবি আদায়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সাংবাদিকদের ওপর নির্যাতন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ, কর্মসূচি ও আন্দোলন গড়ে তুলতে গণমাধ্যম কর্মীদের নিয়ে এ কমিটি গঠন করা হয় বলে জানান সংবাদকর্মীরা। সভায় অপসংবাদিক রোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিক কল্যাণ ফোরাম (জেএসকেএফ) এর নেতৃবৃন্দ। সভা সঞ্চালনায় ছিলেন, সাংবাদিক কল্যাণ ফোরাম (জেএসকেএফ)‘র নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক সাইখুল ইসলাম উজ্জ্বল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park