1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি ফাইটার্সের জার্সি উন্মোচন
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্সের জার্সি উন্মোচন

নড়াইল অফিস:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৮২ বার পঠিত
নড়াইলে টেপ টেনিস বলের সবচেয়ে বড় আসর এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্সের জার্সি উন্মোচন করা হয়েছে।

নড়াইলে টেপ টেনিস বলের সবচেয়ে বড় আসর এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্সের জার্সি উন্মোচন করা হয়েছে।

বুধবার বিকেলে কালিয়া উপজেলা অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দলটির জার্সি উন্মোচন করা হয়।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলটির জার্সি উন্মোচন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম. ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি রেজাই রাব্বি কামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আর্মস্ট্রং, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনাসহ দলটির টিম ম্যানেজমেন্টের সদস্যরা।


কালিয়া উপজেলা ফাইটার্সের মালিকানায় রয়েছেন চ্যানেল নাইন-এর নড়াইল জেলা প্রতিনিধি মোঃ বাবর, চ্যানেল এস-এর কালিয়া উপজেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম রমিমসহ কয়েকজন তরুণ ক্রিকেট সংগঠক।
জার্সি উন্মোচন অনুষ্ঠানকে ঘিরে খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে আসন্ন আসরে শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছে কালিয়া উপজেলা ফাইটার্স। নড়াইলের টেপ টেনিস ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতে এবং তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park