1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ক্রীড়ার বহুমাত্রিক আয়োজনে মুখর বসুন্ধরা স্পোর্টস সিটি
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

ক্রীড়ার বহুমাত্রিক আয়োজনে মুখর বসুন্ধরা স্পোর্টস সিটি

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৬৯ বার পঠিত

স্পোর্টস রিপোর্ট: বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ক্রীড়া উৎসব। উৎসবে প্যাডেল টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, টেনিস, স্কোয়াশ ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বসুন্ধরা স্পোর্টস সিটির প্যাডেল ও ফুটসাল কোর্টে একই সময়ে একাধিক খেলা চলায় পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

বিভিন্ন খেলায় দুই ক্লাবের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা গেলেও পুরো আয়োজন ছিল বন্ধুত্ব ও সৌহার্দ্যে ভরা। প্যাডেল টেনিসে দারুণ নৈপুণ্য দেখিয়ে ১১-১ ব্যবধানে জয় পায় গুলশান ক্লাব।

ফুটবল ম্যাচেও ছিল উত্তেজনা। গুলশান ক্লাবের হয়ে ইশমাম এবং চট্টগ্রাম ক্লাবের হয়ে সাগর গোল করেন। শেষ পর্যন্ত ১-১ সমতায় ম্যাচটি ড্র হয়। অন্যদিকে, বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হতে না পারায় সেটিও ড্র হিসেবে গণ্য হয়।

একসঙ্গে বিভিন্ন খেলা আয়োজনের মধ্য দিয়ে এ ক্রীড়া উৎসব ক্লাব ও বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বহুমাত্রিক ক্রীড়া কার্যক্রম পরিচালনার সম্ভাবনাও তুলে ধরেছে। এমন আয়োজনের মাধ্যমে বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান ও ক্রীড়াপ্রেমীদের এক প্ল্যাটফর্মে নিয়ে এসে প্রাণবন্ত ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় জানিয়েছে বসুন্ধরা স্পোর্টস সিটি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park