1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
আগামী ১ অক্টোবর ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

আগামী ১ অক্টোবর ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ বার পঠিত
আগামী ১ অক্টোবর কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ১ অক্টোবর দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলায়ও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ওইদিন ফেনী থেকে সরাসরি যুক্ত হয়ে দেশব্যাপী কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে কৃষি বিভাগের তথ্যের বরাতে বাসস জানিয়েছে।
সরকারি কর্মসূচি অনুযায়ী, ১ অক্টোবর ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেবেন।

এদিকে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা চিঠিতে বলা হয়েছে, ১ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ২টা ৩০ মিনিটে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানের আয়োজন করা হবে। কালিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয় পর্যায়ে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও খাশিয়াল ইউনিয়নের ৭,৮,৯, নং ওয়ার্ডের নিবন্ধিত কৃষকগন অংশগ্রহণ করবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park