1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
সন্ন্যাসী সিসিআরসি নির্বাহী কমিটি পুনর্গঠন-২০২৬ সম্পন্ন
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

সন্ন্যাসী সিসিআরসি নির্বাহী কমিটি পুনর্গঠন-২০২৬ সম্পন্ন

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৮ বার পঠিত
সন্ন্যাসী সিসিআরসি নির্বাহী কমিটি পুনর্গঠন ২০২৬ সম্পন্ন

(মোরেলগঞ্জ) বাগেরহাট:- সন্ন্যাসী কমিউনিটি ক্লাইমেট রেজিলিয়েন্ট সেন্টার (সিসিআরসি)-এর নির্বাহী কমিটি পুনর্গঠন-২০২৬ উপলক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদস্যদের অংশগ্রহণে গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে নতুন নির্বাহী কমিটি নির্বাচিত করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ন্যাসী কমিউনিটি ক্লাইমেট রেজিলিয়েন্ট সেন্টারে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে জনাব তাপষ চন্দ্র কর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া নুর মিয়া ফরাজী সহ-সভাপতি, মোঃ আব্দুল আলিম হাওলাদার সাধারণ সম্পাদক, লিজা বেগম কোষাধ্যক্ষ এবং শিহাব ফরাজী সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত নির্বাহী কমিটি সন্ন্যাসী এলাকার জনগণের অংশগ্রহণ ও উদ্যোগকে আরও শক্তিশালী করা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় সক্ষমতা বৃদ্ধি, জনগণের অধিকার ও প্রয়োজনভিত্তিক উদ্যোগ গ্রহণ এবং স্থানীয় সরকার ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সমন্বয় ও যোগাযোগ বৃদ্ধিতে কাজ করবে।

উল্লেখ্য সিসিআরসি একটি জনগণভিত্তিক স্থানীয় প্রতিষ্ঠান হিসেবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, জীবিকা উন্নয়ন, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং কমিউনিটির স্বনির্ভরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নবনির্বাচিত নির্বাহী কমিটির নেতৃত্বে সন্ন্যাসী সিসিআরসি ভবিষ্যতে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও টেকসইভাবে কমিউনিটির উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে কাজ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়। আগামী ০৬ নভেম্বর ২০২৬ ইং তারিখে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park