1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
বেনাপোল ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ, তরুণদের আস্থার প্রতীক
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

বেনাপোল ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ তরুণদের আস্থার প্রতীক

আশরাফুল ইসলাম:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৩ বার পঠিত
বেনাপোল ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ, তরুণদের আস্থার প্রতীক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে সাংগঠনিক কর্মকাণ্ডে এগিয়ে চলেছেন বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ। দলের কর্মসূচি বাস্তবায়ন, নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় এবং সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার মধ্য দিয়ে তিনি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিতি তৈরি করেছেন।

তরুণ এই ছাত্রনেতা দীর্ঘদিন ধরে ছাত্রদলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সক্রিয় থাকার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করছেন তিনি।

ইশতিয়াক আহমেদ বলেন, ছাত্রদলের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখা। সংগঠনের দায়িত্বকে তিনি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রেখে নিষ্ঠার সঙ্গে পালন করতে চান।

তিনি আরও বলেন, “ছাত্রদলের একজন কর্মী হিসেবে দলের আদর্শ ও নির্দেশনা মেনে রাজপথে এবং মানুষের পাশে থাকতে চাই। তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।”

স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, সাংগঠনিক দক্ষতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে ইশতিয়াক আহমেদ ভবিষ্যতে বেনাপোলের ছাত্রদলের রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park