
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে এবং খাশিয়াল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। কর্মসূচিতে স্থানীয় সড়ক, বাজার ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহর তত্ত্বাবধানে পরিচালিত কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশ নেন।

কর্মসূচির মাধ্যমে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
খাশিয়াল ইউপি চেয়ারম্যান বরকত উল্লাহ বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, সাধারণ মানুষের সচেতনতা ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতাও গুরুত্বপূর্ণ। তাই নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।