
নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ উজ্জ্বল শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কলামনখালী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে কালিয়া থানা পুলিশ।
আটক উজ্জ্বল শেখ কলামনখালী গ্রামের মৃত খোকা শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কলামনখালী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় সন্দেহজনক অবস্থায় উজ্জ্বল শেখকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে কালিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।