1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় অভিভাবক সমাবেশে জেলা প্রশাসক আবদুল সালাম
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় অভিভাবক সমাবেশে জেলা প্রশাসক আবদুল সালাম

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৯ বার পঠিত
কালিয়ায় অভিভাবক সমাবেশে জেলা প্রশাসক আবদুল সালাম

সন্তানের শুধু ফলাফলের দিকে নয়, তার আচরণ, চরিত্র ও মানসিক স্বাস্থ্যের প্রতিও অভিভাবকদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম। তিনি বলেন, ‘সন্তানকে ভয় দেখিয়ে নয়, ভালোবাসা ও যুক্তির মাধ্যমে সঠিক পথে পরিচালিত করতে হবে। মনে রাখতে হবে, আজকের একজন সচেতন শিক্ষার্থীই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের কালিয়ায় শহীদ এখলাছ উদ্দিন আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এম এম শারাফাত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার দাশসহ শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। অভিভাবকদের ও সন্তানদের নিয়মিত পড়াশোনা ও দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে ভালো ফলাফল করা শিক্ষার্থীদের উপহার হিসেবে ডিকশনারি প্রদান করেন এবং বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও সবুজ বাংলদেশ গড়ে তুলতে (ওয়ান চাইল্ড ওয়ান ট্রি) বর্তমান সরকারের কর্মসূচির আওতায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর ১টি করে গাছের চারা বিতরণ করা হয়।

পরে জেলা প্রশাসক বিদ্যালয়ের মাঠে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের গাছের যত্ন নেওয়া এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park