1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

লোহাগড়ায় ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দ্বীন ইসলাম : বি‌শেষ প্র‌তি‌নি‌ধি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০৭ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও অ্যাকাডেমিক সংকট নিরসনে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৬ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) সকাল ১১ টায় বিদ্যালয় অ‌ডি‌টো‌রিয়া‌মে “শিক্ষাই উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমে বিদ্যমান নানা অসঙ্গতি ও সংকট তুলে ধরে বক্তব্য দেয়। তারা জানায়, প্রতিষ্ঠানে বিজ্ঞানের পর্যাপ্ত শিক্ষকের অভাব রয়েছে এবং কম্পিউটার ল্যাবে নিয়মিত ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হয় না। পাশাপাশি অনিয়ন্ত্রিত টিউশন বাণিজ্য বন্ধের জোর দাবি জানায় শিক্ষার্থীরা।

অভিভাবকরা তাঁদের বক্তব্যে প্রতিষ্ঠানের অতীত ঐতিহ্যের কথা স্মরণ করে আক্ষেপ প্রকাশ করেন। তারা বলেন, “একসময় এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে নামীদামী বহু রত্ন বের হয়েছেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছেন এবং বিসিএস ক্যাডারসহ বিভিন্ন সম্মানজনক পেশায় কর্মরত আছেন। তবে বর্তমানে সেই সাফল্যের ধারাবাহিকতা কেন ধরে রাখা যাচ্ছে না?” তারা শিক্ষার মান পূনরুদ্ধারে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব সঞ্জিব কুমার সাহা জানান, “নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মাঝেও আমরা শিক্ষার্থীদের সর্বোচ্চ শিক্ষা সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে শিক্ষার্থীদের পড়াশোনায় অধিক মনোনিবেশ এবং অভিভাবকদের সচেতনতা বাড়লে শিগগিরই আমরা ভালো ফল আশা করতে পারি।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ছি‌লেন লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহম্মদ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে গভর্নিং বডির সভাপতি জনাব সরদার তানজির হোসেন শিক্ষার্থী ও অভিভাবকদের উত্থাপিত সার্বিক সমস্যা গুরুত্বের সাথে শোনেন। তিনি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা, টিউশন বাণিজ্য বন্ধ করা এবং প্রয়োজনীয় শিক্ষক সংকটসহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে উপযুক্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের পূর্ণ আশ্বাস প্রদান করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park