1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের উদ্বোধন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের উদ্বোধন

ফেনী প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ বার পঠিত
স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের উদ্বোধন

নাগরিকদের দ্রুত ও সহজে পৌরসেবা দিতে ফেনী পৌরসভায় চালু হয়েছে নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘মাই ফেনী’। এ অ্যাপের মাধ্যমে বিভিন্ন নাগরিক সমস্যা জানানো, সেবার জন্য আবেদন এবং অভিযোগের অগ্রগতি তদারকির সুযোগ পাবেন পৌরবাসী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ফেনী পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।

ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ফেনীর উপপরিচালক মো. দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, জেলা আইসিটি কর্মকর্তা সাইফ মো. জুলকার নাঈন চৌধুরী এবং সদর উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রাশেদুল আলম। অ্যাপটি তৈরিতে কারিগরি সহযোগিতা করেন ইনোভেশন আইটির সিইও খুরশিদ আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, পৌরবাসীকে দ্রুত ও ভোগান্তিমুক্ত সেবা দেওয়াই প্রশাসনের অন্যতম লক্ষ্য। ‘মাই ফেনী’ অ্যাপের মাধ্যমে নাগরিক সেবাকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ সময়োপযোগী।

তিনি বলেন, শুধু অভিযোগ গ্রহণ করলেই হবে না, নাগরিকদের অভিযোগের দ্রুত ও মানসম্মত সমাধান নিশ্চিত করতে হবে। ডিজিটাল সেবা ব্যবস্থার মাধ্যমে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি পৌরসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত স্মার্ট ফেনী গঠনে অ্যাপটি ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে অ্যাপটির বিভিন্ন ফিচার ও ব্যবহার পদ্ধতি তুলে ধরা হয়। এর মাধ্যমে ড্রেনেজ সমস্যা, ময়লা-আবর্জনা অপসারণ, সড়কবাতি মেরামতসহ বিভিন্ন নাগরিক সমস্যার বিষয়ে সরাসরি আবেদন ও অভিযোগ করা যাবে। পাশাপাশি সংশ্লিষ্ট সেবার অগ্রগতিও পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

অনুষ্ঠানে ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ পদ সাহা, প্রশাসনিক কর্মকর্তা এস.এম. শরফত উল্যাহ চৌধুরীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park