1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় নদীভাঙন রোধের দাবিতে ব্যবসায়ী-এলাকাবাসীর মানববন্ধন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় নদীভাঙন রোধের দাবিতে ব্যবসায়ী-এলাকাবাসীর মানববন্ধন

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০২ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বাজার ও আশপাশের বসতবাড়ি নদীভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও ভুক্তভোগী এলাকাবাসী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বড়দিয়া বাজার খেয়াঘাট চত্বরে নবগঙ্গা নদীর তীরে এ মানববন্ধন করেছে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৯ আগস্ট ভোরে নবগঙ্গা নদীর আকস্মিক ভাঙনে বড়দিয়া খেয়াঘাট এলাকার ১০টি বসতঘর, গাছপালা, টিউবওয়েলসহ ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে অনেক পরিবার সর্বস্ব হারিয়েছে। নতুন করে ভাঙন দেখা দেওয়ায় বড়দিয়া বাজারের প্রায় ৪০০ ব্যবসায়ীসহ আরও অন্তত ১৫টি পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে।

ভাঙনের ঝুঁকিতে রয়েছে বড়দিয়া খাদেমুল ইসলাম মাদরাসা, খেয়াঘাট ও ফেরিঘাট চত্বরও। দ্রুত ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নেওয়া হলে বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

মানববন্ধনে খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরকত উল্লাহ, কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আল মামুন, মোল্যা শাহাদাত হোসেন, সবুজ খান, মামুন খান, ব্যবসায়ী জাহিদুর রহমান কিসমত, সিরাজুল হক শিমুল, তুহিন হোসেন ও সুলতানা বেগমসহ স্থানীয়রা বক্তব্য দেন।

বক্তারা বলেন, নদীভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। এ জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন তারা।

নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজীৎ কুমার সাহা বলেন, নবগঙ্গা নদী অত্যন্ত ভাঙনপ্রবণ। নদীটির বিভিন্ন এলাকায় ভাঙন প্রতিরোধে কাজ চলছে। বড়দিয়াসহ বিভিন্ন এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে প্রয়োজনীয় কাজ করা সম্ভব হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park