1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় প্রয়াত শিক্ষাবিদ অধ্যক্ষ আবু সাইদের মৃত্যুবার্ষিকী
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ার প্রয়াত শিক্ষাবিদ অধ্যক্ষ আবু সাইদের মৃত্যুবার্ষিকী

কালিয়া অফিস:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৬৬ বার পঠিত

নড়াইলের কালিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ আবু সাইদের মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের এই দিনে তিনি পরলোকগমন করেন।

শিক্ষা ও জনসেবায় দীর্ঘ কর্মজীবনে অধ্যক্ষ আবু সাইদ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি কালিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক, শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজের প্রথম অধ্যক্ষ এবং দৌলতপুর দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কালিয়া উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান, দুইবারের নির্বাচিত সংসদ সদস্য এবং নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা বিস্তার ও এলাকার মানুষের কল্যাণে তাঁর অবদান স্থানীয়ভাবে স্মরণীয় হয়ে আছে। বিশেষ করে কালিয়ার শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এলাকাবাসী।

মৃত্যুবার্ষিকীতে প্রয়াত এই গুণী শিক্ষাবিদ ও জনপ্রতিনিধির কর্মময় জীবন স্মরণ করে তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হচ্ছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি জানানো হচ্ছে গভীর সমবেদনা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park