1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় বিয়ের ৫ মাস পর দূর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন। - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

লোহাগড়ায় বিয়ের ৫ মাস পর দূর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন।

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৪৮১ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় ছুরিকাঘাতে মুন্সি ফয়সাল আহমেদ (২৫) নামে এক যুবক খুন হয়েছে।

সোমবার (১৩মে) রাত আনুমানিক ৯টার সময় লোহাগড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডে লক্ষীপাশা গ্রামের কলা ব্যবসায়ী কাশেমের বাড়ির সামনে সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফয়সাল আহমেদ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহম্মেদ মুন্সির ছেলে।

নিহতের বাবা আহম্মেদ মুন্সি জানান, আমার ছেলে দুদিন যাবত নিজের ব্যাটারি চালিত ভ্যানে বেকারির মালামাল বিক্রয় করতো। আজ সকালে সে ভ্যান নিয়ে বেকারির মালামাল বিক্রয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। গতকাল রবিবার দুপুর ৩ টায় খাবার খাওয়ার জন্য বাড়িতে সে এসেছিল। কিন্তু আজ সকালে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসে নাই। আজ রাত ৯ টার পর আমার ছেলের মোবাইলে আমি কল করলে কলটি রিসিভ করেন লোহাগড়া থানার এস আই আল মামুন। মোবাইল রিসিভ করে তিনি আমার ছেলের খুনের ঘটনা জানান।
তিনি আরও বলেন, ৫ মাস আগে আমার ছেলে বিয়ে করে। ২ বছর আগে আমার ছেলে লোহাগড়া রেল প্রজেক্টে অস্থায়ী ভাবে চাকুরিতে নিয়জিত ছিল। ওই চাকুরি চলে যাওয়ায় আমার ছেলে প্রায় ২ বছর বেকার অবস্থায় জীবন যাপন করে আসছিল। দুদিন হলো বাপ্পি নামের এক বেকারি ব্যবসায়ীর অধীনে বেকারির ডেলিভারি ম্যান হিসেবে চাকুরি নেয়।

তিনি আরও বলেন, সে মহামারী করোনার আগে এইসএসসি পাশ করেছে। আমার ছেলের কোন শত্রু ছিল না। তবে আমার ছেলে এন্ড্রয়েড মোবাইলে ফ্রী ফায়ার গেম খেলতো। আমি আমার সন্তান হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলমান।

এ ব্যাপারে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) তারেক আল মেহেদী বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে। এবং দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park