1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় তিন ইউনিয়ন পরিষদ পরিদর্শন, গ্রাম আদালত কার্যক্রম জোরদারের পরামর্শ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় তিন ইউনিয়ন পরিষদ পরিদর্শন, গ্রাম আদালত কার্যক্রম জোরদারের পরামর্শ

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৮২ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা কর্মকর্তা (ডিস্ট্রিক্ট ম্যানেজার) জেনারুল ইসলাম।

সোমবার (২৪ আগস্ট) তিনি কলাবাড়িয়া, বাঐসোনা ও সালামাবাদ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী, চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের সঙ্গে গ্রাম আদালতের কার্যক্রম ও পরিষদের সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন ডিস্ট্রিক্ট ম্যানেজার। এ সময় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।

আলোচনায় গ্রাম আদালতের মামলা পরিচালনা, প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ, নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় পর্যায়ে দ্রুত সেবা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।

এছাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে ভিসিএমসি (VCMC) সভা, সেরা চেয়ারম্যান নির্বাচন এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রমের মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন জেনারুল ইসলাম।

ডিস্ট্রিক্ট ম্যানেজার জেনারুল ইসলাম বলেন, ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করা গেলে স্থানীয় পর্যায়ের ছোটখাটো বিরোধ দ্রুত এবং সহজে নিষ্পত্তি করা সম্ভব হবে। এতে সাধারণ মানুষের সময়, অর্থ ও ভোগান্তি কমার পাশাপাশি স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার পাওয়ার সুযোগ আরও সহজ হবে।

পরিদর্শনকালে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের কালিয়া উপজেলা সমন্বয়কারী দীপা ঘরামী, উপজেলা ভিসিএমসি কমিটির সদস্য সাংবাদিক মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হিসাব সহকারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park