
নড়াইলের কালিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) পরীক্ষার ফল প্রকাশ করা হয়।ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য আয়োজিত নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্য থেকে পরীক্ষার ফল ও নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীরা নির্ধারিত এলাকায় দায়িত্ব পালন করবেন। তাদের মাধ্যমে পরিবারভিত্তিক প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইসহ সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করা হবে।
ফলাফল প্রকাশের পর নির্বাচিত প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। পাশাপাশি যারা নির্বাচিত হয়েছেন, তাদের পরবর্তী কার্যক্রম ও দায়িত্ব গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ এর ফলাফল_কালিয়া_নড়াইল]
ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে উপযুক্ত পরিবারকে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা এবং সুবিধাভোগীদের তথ্য সঠিকভাবে সংরক্ষণ ও যাচাই করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচিত প্রার্থীদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে জানানো হবে।