
বগুড়ার সারিয়াকান্দিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৬টার দিকে স্থানীয় ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে সারিয়াকান্দি পৌর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনির সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট শরিফুল ইসলাম হীরা।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, তাহেরুর ইসলাম পাঞ্জাব, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফণি, ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান শোভন, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম. আর. ইসলাম রফিক, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কাঞ্চন, পৌর তাঁতী দলের সভাপতি বিশে প্রামাণিক, সাধারণ সম্পাদক আশরাফ আলী, বিএনপি নেতা জহুরুল ইসলাম নেদো, ঈমান আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, পরিবারের সদস্যদের শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।