
নড়াইলের লোহাগড়ায় বিএনপি নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করলেন সাবেক মন্ত্রী, বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বাবু নিতাই রায় চৌধুরী।
শনিবার (১১মে) বিকেলে ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান এ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদের লোহাগড়া পৌরসভাধীন এলাকায় নিজ বাস ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বয়কটসহ দলকে শক্তিশালী করার জন্য নেতা-কর্মীদের আহবান জানান বিএনপি নেতা বাবু নিতাই রায় চৌধুরী।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান এ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ, নড়াইল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম পলাশ, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এম ফেরদৌস রহমান, নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান, লোহাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এস এম শাহিন বিপ্লব, বিএনপি নেতা সৈয়দ সবুর, উপজেলা যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটু, বিএনপি নেতা সাইফুল্লাহ আল মামুন, পৌর যুবদলের সদস্য সচিব হেলাল, যুবদল নেতা মো: আমিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: তায়েবুল হাসানসহ, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সভাপতি গিয়াস উদ্দিন জুয়েল, লোহাগড়া পৌর ছাত্রদলের সভাপতি রিয়াজুল ইসলাম মুন্না, ছাত্রনেতা ফরহাদসহ প্রমূখ।