1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াগাতীতে আগামীকাল স্কুল ড্রেস বিতরণ ও পিঠা উৎসব - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াগাতীতে আগামীকাল স্কুল ড্রেস বিতরণ ও পিঠা উৎসব

নড়াগাতী অফিস:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৯৩ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার চর সিংগাতি গ্রামে “জ্ঞানের পাঠশালা” এর উদ্যোগে আগামীকাল শুক্রবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হবে স্কুল ড্রেস বিতরণ ও পিঠা উৎসব-২০২৬।

আয়োজক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণের পাশাপাশি বাঙালির ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করে তুলতে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে থাকবেন জ্ঞানের পাঠশালা চর সিংগাতির জমিদাতা ও প্রধান উপদেষ্টা মোঃ জামিল উদ্দিন সিকদার।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরলতা ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর নওরিন সারোয়ার ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফিয়া ইবনাত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জ্ঞানের পাঠশালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো, তাদের উৎসাহিত করা এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park