1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসাদুজ্জামান আসাদ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসাদুজ্জামান আসাদ

আশরাফুল ইসলাম, যশোর:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২০৬ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা, মতবিনিময় ও রাজনৈতিক হিসাব-নিকাশ। এরই মধ্যে বেনাপোলে পৌর যুবদল সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

দীর্ঘদিন ধরে রাজনীতি সাথে জড়িত থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে আসা এবং সামাজিক বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণের কারণে তিনি অনেকের কাছে পরিচিত মুখ।

বাহাদুরপুর ০১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বেলায়েত হোসেন বলেন,আসাদুজ্জামান আসাদ একজন স্মার্ট এবং মেধাবী নেতা। আমার বিশ্বাস সে এলাকার জন্য ভালো কিছু করবে।

বাহাদুরপুর ০৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারিক বলেন,আমাদের অঞ্চলের মানুষের বিপদে আপদে সবসময় আসাদুজ্জামান আসাদ এগিয়ে আসেন। আগামীতে তাঁর মতো লোককেই সবার প্রয়োজন।

বাহাদুরপুর ৩নং ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ তহিদুর রহমান বলেন, আসাদুজ্জামান আসাদ একজন ভালো মনের মানুষ,সে যদি আগামী নির্বাচনে প্রার্থী হয়, তাহলে জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।’

এলাকাবাসীর মতে, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন। যে কোনো সমস্যা বা প্রয়োজনে মানুষ সহজেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারে বলেও অনেকে মন্তব্য করেন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার, চায়ের দোকান এবং সামাজিক আড্ডায় চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনায় আসাদুজ্জামান আসাদ নামও গুরুত্বের সঙ্গে উঠে আসছে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরাও মনে করছেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই নির্বাচনী সমীকরণ আরও স্পষ্ট হবে।

চেয়ারম্যান পদে নির্বাচন করার বিষয়ে জানতে চাইলে বেনাপোলে পৌর যুবদল সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বলেন, আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে এলাকার উন্নয়ন এবং জনগণের সেবায় কাজ করে যেতে চাই। জনগণ যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে তাদের সিদ্ধান্তই হবে আমার সবচেয়ে বড় শক্তি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park