1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
পরিবর্তন আসছে আর্জেন্টিনার জার্সিতে - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

পরিবর্তন আসছে আর্জেন্টিনার জার্সিতে

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৬২ বার পঠিত
২০২৬ সালের বিশ্বকাপে স্পেনের বিপক্ষে রানার্স আপ হওয়ার পর পরিবর্তন আসছে আর্জেন্টিনার জার্সিতে। বিশ্বকাপ ধরে রাখার মিশনে ব্যর্থ হওয়ায় কাতারে বিশ্ব চ্যাম্পিয়নের সোনালি প্যাচটি জার্সির মাঝখানে আর থাকবে না।
এখন থেকে শিরোপা প্রতীকটি যুক্ত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের জার্সিতে।
তবে এখন থেকে আর্জেন্টিনা দলের জার্সিতে শোভা পাবে ২০২৪ সালের ‘কোপা আমেরিকা চ্যাম্পিয়ন’  প্যাচটি।  যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে লাউতারো মার্তিনেজের শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারিয়ে এই শিরোপা জিতেছিল তারা।
২০২১ সালে মারাকানায় কোপা আমেরিকা জয়ের পর ২০২২ বিশ্বকাপের ঠিক আগ পর্যন্ত আর্জেন্টিনা যে জার্সি পরেছিল, এবারও পরিস্থিতি একই দাঁড়াচ্ছে।
এমনকি ২০২৪ কোপা আমেরিকাতেও তারা মূলত ২০২১ সালের কোপা জয়ের প্যাচ ব্যবহার করেই খেলেছিল। বিশ্ব চ্যাম্পিয়ন প্যাচটি নয়।
বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় দলের একটি নতুন জার্সির ছবি ফাঁস হয়ে পড়ে। যদি তারা স্পেনের বিপক্ষে জয় পেত, তবে চার নম্বর বিশ্বজয়ের স্মারক হিসেবে তাদের ক্লাবের লোগোর ওপর চারটি তারকা খচিত জার্সি উন্মোচন করা হতো।
লিক হওয়া সেই জার্সিতে প্রতিটি তারকার নিচে বিশ্বজয়ের বছরগুলোও খোদাই করা ছিল। তবে ফাইনালে ১-০ ব্যবধানে হারের কারণে সেই বিশেষ চার তারকার জার্সি আপাতত ইতিহাস ও স্মৃতিতেই আটকে রইল।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park