1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় যুবকের ফাঁস দিয়ে আত্মহত্যা! - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় যুবকের ফাঁস দিয়ে আত্মহত্যা!

মোঃ বাবর আলী
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৫৫৪ বার পঠিত

নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় আরমান খান (১৬) নামের এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার কালিয়া পৌরসভার গোবিন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত আরমান খান গোবিনগর গ্রামের হান্নান খানের ছেলে। হান্নান খান পেশায় একজন অটো চালক ।

নিহতের পরিবারের বরাত দিয়ে কালিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কমিশনার প্রদিপ কুমার বর্মন জানান , আরমান স্থানীয় কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে ভিডিও তৈরি করে আপলোড করত। অনেকেই তাকে টিকটকার আরমান নামে চিনতো।

নিহতদের এক প্রতিবেশী (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, আরমান খান এর আগেও একবার মটরসাইকেল কিনে না দেওয়ার জন্য বিষ পান করেছিলেন। সে সময় তার বাবা তাকে একটি মটরসাইকেল কিনে দিয়েছিল।সেই মটরসাইকেল টি পুরাতন হাওয়াই আবারো একটি মোটরসাইকেল কিনে দেয়ার দাবিতে পরিবারকে চাপ প্রয়োগ করে আসছিল।
কিন্তু তার দাবি পরিবার মেনে না নেওয়াই কয়েকদিন ধরে বাড়িতে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন।

পরে আজ বিকালে নিজ বসতঘরের আরমানের থাকার রুমে সাউন্ডবক্স চালিয়ে নিজের প্যান্টে পরিহিত বেল্ট দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

কালিয়া থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তার লাশের সুরতহাল রিপোর্ট করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবা-মায়ের সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park