1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে উপজেলা প্রশাসনের ত্রাণ সহায়তা প্রদান - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে উপজেলা প্রশাসনের ত্রাণ সহায়তা প্রদান

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৪০ বার পঠিত

নড়াইলের কালিয়া পৌর এলাকার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক সহায়তার অংশ হিসেবে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে পৌরসভার উথালী গ্রামের ১০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১০০ গ্রাম মরিচের গুঁড়া, ২০০ গ্রাম হলুদ গুঁড়া এবং ১০০ গ্রাম ধনিয়া গুঁড়া।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামাল, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, পৌর বিএনপি সিনিয়র সহসভাপতি রেজা রাব্বী কামাল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার আর্মস্ট্রং, সাবেক সদস্য সচিব কালিয়া পৌর বিএনপি মনিরুল ইসলাম (মনা) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভাঙনকবলিত এলাকার বাসিন্দাগন।

ত্রাণ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে উপজেলা প্রশাসন সর্বদা কাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া প্রশাসনের দায়িত্ব। পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়া হবে। পাশাপাশি, কোনো ক্ষতিগ্রস্ত পরিবার যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়েও প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park