1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃত্তি প্রস্তুতি বই বিতরণ করা হয়েছে - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃত্তি প্রস্তুতি বই বিতরণ করা হয়েছে

নড়াইল অফিস:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৬৯ বার পঠিত

আগামীর মেধাবী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নড়াইল সদর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃত্তি প্রস্তুতি বই বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা বারোটার দিকে উপজেলার কালুখালি ধাড়িয়াঘাটা মাগুরা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু জাহির বিশ্বাসের উদ্যোগে ওই এলাকার সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. সোহেল রানার পৃষ্ঠপোষকতায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ মহৎ আয়জোন করা হয়। এসময় ওই বিদ্যালয়সহ আশপাশের ৮ টি বিদ্যালয়ের ৫ম ও ৮ম শ্রেণির ৪৬ জন শিক্ষার্থীকে বৃত্তি সহায়িকা বই প্রদান করা হয়।

জানা গেছে, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. সোহেল রানা দীর্ঘদিন ধরেই নীরবে ও প্রচারের আড়ালে থেকে শিক্ষা, মানবিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে অবদান রেখে আসছেন। তার এমন নিরলস সহযোগিতা এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছে প্রশংসিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. লুৎফার রহমান, মাইজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম মিঠু, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সোবহান মোল্যা, সাবেক ছাত্রদলের সভাপতি আলমগীর কবির ও জেলা পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. ফসিয়ার রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park