1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় সাবেক বিএনপি নেতা শেখ খলিলুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় সাবেক বিএনপি নেতা শেখ খলিলুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১১৯ বার পঠিত

নড়াইলের কালিয়া থানা ও পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম শেখ খলিলুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী শুক্রবার (১০ জুলাই) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে স্মরণসভা, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি বলেন, শেখ খলিলুর রহমান দলের দুঃসময়ে নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর আদর্শ, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
বক্তারা মরহুমের রাজনৈতিক জীবন, দলীয় অবদান ও জনসেবামূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন ও রেজাই রাব্বি কামাল প্রমুখ ।
পরে কালিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শহীদুল ইসলাম দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তিনি মরহুম শেখ খলিলুর রহমানের রূহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন।
এ সময় কালিয়া থানা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park