1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার। - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

লোহাগড়ায় ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার।

কাজী ইমরান, লোহাগড়া( নড়াইল) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৫১৭ বার পঠিত

মৃত্যুর রহস্য নিয়ে নানা গুঞ্জন

নড়াইলের লোহাগড়া উপজেলায় রিজিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। এই মৃত্যুর রহস্য নিয়ে জনমনে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

শনিবার (১১ মে) দিবাগত রাত ২টায় উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর-মঙ্গলহাটা গ্রাম থেকে ওই বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত তবিবর রহমানের স্ত্রী।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ছেলে যুবলীগ নেতা রবিউল কবির জানান, উপজেলা নির্বাচনের প্রচার-প্রচারণা শেষে গভীর রাতে বাড়ি ফিরে অন্যান্য সময়ের মতো তিনি ঘরে প্রবেশ করে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মায়ের লাশ দেখতে পান। পরে তার ডাকচিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

তিনি আরও বলেন, আমার মায়ের কাছে সব সময় কমবেশী টাকা-পয়সা এবং স্বর্ণালংকার থাকতো। আমাদের গ্রামের সবাই সেটা জানেন। আমার মা বাড়িতে একাই বসবাস করেন। এই সুযোগটা দূর্বৃত্তরা কাজে লাগিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আমার ধারণা। আমি প্রশাসনের নিকট দাবী জানাচ্ছি আমার মায়ের হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার করা হোক। যেন আর কোন সন্তান এভাবে মাতৃহারা না হয়।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের তদন্ত কর্মকর্তা এস আই মামুন বলেন, এ ঘটনায় ৯৯৯ থেকে লোহাগড়া থানায় রাত ১ টার দিকে একটি কল আসে। উপজেলার চর-মঙ্গলহাটা গ্রামের বসত বাড়ির শয়ন কক্ষে জানালার গ্রীলের সাথে বয়স্ক মহিলার গলায় ফাস দেওয়া অবস্থায় লাশ পড়ে আছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে লোহাগড়া থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে রবিবার সকালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় পুলিশের টিম কাজ করছে বলে তিনি জানান।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: দোলন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park