শেষ ষোলো থেকে জয় তুলে নিয়ে আটটি দল নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। শিরোপার লড়াইয়ে এখন টিকে আছে মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।
দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। অন্যদিকে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে তিন আয়োজক দেশ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। তাদের সঙ্গে টুর্নামেন্ট শেষ হয়েছে প্যারাগুয়ে, ব্রাজিল, পর্তুগাল, মিশর ও কলম্বিয়ারও।
এবারের কোয়ার্টার ফাইনালে জমজমাট কয়েকটি লড়াই অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য। প্রথম ম্যাচে দুইবারের ফাইনালিস্ট ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো। এরপর স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। তৃতীয় কোয়ার্টার ফাইনালে শক্তিশালী নরওয়ের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। আর শেষ আটের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে সুইজারল্যান্ডের বিপক্ষে।