1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১২৭ বার পঠিত
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
পুরো ম্যাচে বলের দখল, আক্রমণ ও সুযোগ সৃষ্টিতে একচেটিয়া আধিপত্য ছিল ফরাসিদের। ৭৬ শতাংশ বলের দখল ধরে রেখে তারা প্যারাগুয়ের গোলমুখে ১৫টি শট নেয়। বিপরীতে প্যারাগুয়ের শট ছিল মাত্র পাঁচটি। এ ছাড়া ফরাসিরা ৫৫২টি পাস সম্পন্ন করে, বিপরীতে প্যারাগুয়ের ছিল মাত্র ১৭৫টি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। তৃতীয় মিনিট থেকেই তারা বলের নিয়ন্ত্রণ নেয় এবং একের পর এক আক্রমণ সাজাতে থাকে। ১১ মিনিটের মধ্যেই প্রায় ৯০ শতাংশ বলের দখল ছিল ফরাসিদের নিয়ন্ত্রণে। তবে ২৩ মিনিটে টানা চতুর্থ কর্নার এবং ৪২ মিনিটে সপ্তম কর্নার পেলেও প্যারাগুয়ের রক্ষণভাগ ও গোলরক্ষক অরলান্ডো গিলকে ভাঙতে পারেনি তারা। ৩১ মিনিটে ওসমান ডেম্বেলের ক্রসে কিলিয়ান এমবাপ্পে হেডের সুযোগ পেলেও বলে ঠিকমতো সংযোগ করতে পারেননি।
৩৬ মিনিটে আন্দ্রেস কুবাসের ফাউলের পর এমবাপ্পেকে ঘিরে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ডেম্বেলেও সেই বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন রেফারি। প্রথমার্ধে ৭৮ শতাংশ বলের দখল ও ছয়টি শট নিয়েও গোলের দেখা পায়নি ফ্রান্স। অন্যদিকে প্যারাগুয়ের দুটি শটও লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে বিরতিতে দুই দলই গোলশূন্য সমতায় মাঠ ছাড়ে।
দ্বিতীয়ার্ধেও একই চিত্র দেখা যায়। ফ্রান্স একের পর এক আক্রমণ চালালেও প্যারাগুয়ের রক্ষণভাগ ছিল বেশ সংগঠিত। ৫৫ মিনিটে মানু কোনোয়ের দূরপাল্লার শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক গিল। ৫৮ মিনিটে ইনজুরির কারণে ওমার আলদেরেতে এবং ৬১ মিনিটে হুলিও এনসিসো মাঠ ছাড়েন। তাদের পরিবর্তে নামেন হোসে কানালে ও গুস্তাভো কাবায়েরো। একই সময়ে ফ্রান্সও ব্র্যাডলি বারকোলার জায়গায় মাঠে নামায় দেজিরে দুয়েকে।
ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ৬৭ মিনিটে। প্যারাগুয়ের বক্সে দেজিরে দুয়ে ফাউলের শিকার হলে প্রথমে খেলা চালিয়ে যেতে বলেন রেফারি। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত বদলে ফ্রান্সকে পেনাল্টি দেন। ৭০তম মিনিটে স্পটকিক থেকে নিখুঁত শটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এটি ছিল তার সপ্তম গোল, যার মাধ্যমে তিনি আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে আসেন।
গোল হজমের পর আক্রমণের তীব্রতা বাড়ায় প্যারাগুয়ে। ৯০ মিনিটে মৌরিসিওর দূরপাল্লার শট দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক মাইক মেনিয়ান। অন্যদিকে যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করার একাধিক সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। ৯৬তম মিনিটে টানা দুটি শট নিলেও দুটিই দুর্দান্ত সেভ করে প্যারাগুয়েকে ম্যাচে টিকিয়ে রাখেন গোলরক্ষক অরলান্ডো গিল।
১০ মিনিট অতিরিক্ত সময় শেষে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে ফ্রান্স। শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শেষ আটে ফ্রান্সের প্রতিপক্ষ হবে মরক্কো, যারা শেষ ষোলোতে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park