1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
মেসির হ্যাটট্রিকে মুগ্ধ ব্রাজিল সমর্থক বুবলী - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

মেসির হ্যাটট্রিকে মুগ্ধ ব্রাজিল সমর্থক বুবলী

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৮২ বার পঠিত
সবুজ গালিচায় যখন লিওনেল মেসির পা ছোঁয়, তখন প্রতিপক্ষ দলের সমর্থকদেরও চোখ ফেরানো কঠিন হয়ে পড়ে। ২০২৬ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচেই সেই পরিচিত জাদু দেখালেন আর্জেন্টাইন মহাতারকা। 
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর আরও দুই গোল করে পূর্ণ করেন দুর্দান্ত এক হ্যাটট্রিক।
বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ মিশন শুরু করেছে ৩-০ গোলের দাপুটে জয় দিয়ে। আর পুরো ম্যাচজুড়ে ছিলেন মেসিই আলোচনার কেন্দ্রবিন্দু।
মাঠের এই ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে দর্শক-সমর্থকদের পাশাপাশি শোবিজ অঙ্গনেও। মেসির অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী।
ব্যক্তিগত জীবনে বুবলী ব্রাজিলের সমর্থক হিসেবে পরিচিত। তবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার তারকা মেসির হ্যাটট্রিক দেখে নিজের মুগ্ধতা লুকাতে পারেননি তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বুবলী লিখেছেন, “এই লোকটা (মেসি) এত ভালো খেলে কেন? লিওনেল মেসি সত্যিকারের জাদুকর। তিন গোল!”
ব্রাজিল সমর্থক হয়েও মেসির প্রতি বুবলীর এমন অকপট প্রশংসা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেক নেটিজেনও তার মন্তব্যের সঙ্গে একমত হয়ে মেসির পারফরম্যান্সের প্রশংসা করছেন।
২০২৬ বিশ্বকাপের শুরুতেই টানা তিন গোল করে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন মেসি। আর তার সেই জাদুকরী নৈপুণ্যে মুগ্ধ হয়েছেন ফুটবলপ্রেমীদের পাশাপাশি শোবিজ তারকারাও।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park