1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ‘জিরো মিসিং’ উদ্যোগ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ‘জিরো মিসিং’ উদ্যোগ

নড়াইল অফিস:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৯১ বার পঠিত

জেলার স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে নড়াইল জেলা প্রশাসন। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং উপস্থিতির হার বাড়ানোর লক্ষ্যে চালু করা হয়েছে ‘জিরো মিসিং’ নামে বিশেষ কার্যক্রম।

সোমবার (৭ জুন) রাতে জেলা প্রশাসনের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে এ উদ্যোগের ঘোষণা প্রকাশ করা হয়।

জেলা প্রশাসন জানায়, সরকারের ‘মিড ডে মিল’ কর্মসূচির পাশাপাশি এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। উদ্যোগের আওতায় জেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিন শতভাগ শিক্ষার্থী উপস্থিত থাকলে সেই প্রতিষ্ঠানকে ‘জিরো মিসিং অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।
শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকা প্রয়োজন। এ উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে উৎসাহিত করবে এবং শিক্ষার পরিবেশ আরও গতিশীল করবে।

জেলা প্রশাসক ড. আবদুল সালাম বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করতে উপস্থিতির কোনো বিকল্প নেই। একজন শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে সে শুধু একটি ক্লাসই মিস করে না, তার শেখার ধারাবাহিকতাও ব্যাহত হয়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে নড়াইল জেলা প্রশাসন ‘জিরো মিসিং’ উদ্যোগ গ্রহণ করেছে।

 

তিনি আরও বলেন, আমরা চাই জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত হোক। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এ লক্ষ্য অর্জন সম্ভব। নিয়মিত উপস্থিতি নিশ্চিত হলে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নত হবে এবং ঝরে পড়ার প্রবণতাও কমবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park