1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৯৬ বার পঠিত
আগামী ৪ জুন শুরু হতে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর জাতীয় পর্যায়ের খেলা। 
রাজধানীর মিরপুর-২ এলাকার ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টায় এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হবে। দেশের আট বিভাগের চ্যাম্পিয়ন ১৬টি দল এ আয়োজনে অংশ নেবে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বালক ও বালিকা উভয় বিভাগের দলগুলোকে আগামী ৩ জুন মিরপুর ক্রীড়া পল্লীর আবাসিক ক্যাম্পে উপস্থিত থাকতে হবে।
অফিস আদেশে খেলোয়াড় ও কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করা, আবাসন, আপ্যায়ন, চিকিৎসা সহায়তা, অনুশীলন সমন্বয়, খেলার দিন মাঠে আনা-নেওয়া এবং প্রতিটি দলের সার্বিক তত্ত্বাবধানের জন্য বিভিন্ন কর্মকর্তাকে লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এসব কর্মকর্তা আবাসন উপ-কমিটি ও ক্রীড়া পরিচালনা উপ-কমিটির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।
বালিকা বিভাগের বিভাগীয় চ্যাম্পিয়ন দলগুলো এসেছে- সিলেট, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগ থেকে। একইভাবে বালক বিভাগের চ্যাম্পিয়ন দলগুলোও দেশের আট বিভাগ থেকে জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছে।
আদেশে আরও বলা হয়েছে, জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্ট সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park