
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল-ইলিয়াসাবাদ ইউনিয়নে ৩০০ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬) মে সকালে বড়নাল-ইলিয়াসাবাদ ইউনিয়নে পরিষদ চত্বরে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ কার্যক্রমে সহযোগিতা করেন বড়নাল-ইলিয়াসাবাদ ইউনিয়নের সাবেক সদস্য ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শিকদার মেহেদী হাসান মতি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চাল পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতেই এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।