1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
মাদারীপুরে তিনজনের লাশ উদ্ধার: ঋণগ্রস্ত হয়ে স্ত্রীকে হত্যার পর সন্তানসহ আত্মহত্যা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

মাদারীপুরে তিনজনের লাশ উদ্ধার: ঋণগ্রস্ত হয়ে স্ত্রীকে হত্যার পর সন্তানসহ আত্মহত্যা

মাদারীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮১ বার পঠিত

মাদারীপুরে সৎমায়ের ভাড়া বাসা থেকে এক দম্পতি ও তাঁদের শিশুসন্তানের লাশ উদ্ধারের ঘটনায় প্রাথমিকভাবে রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ।

পুলিশের ভাষ্য, মানসিক বিপর্যয়ের কারণে অর্থাৎ স্ত্রীর চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে ঋণের চাপে পড়ে চিন্ময় প্রথমে স্ত্রীকে হত্যা করেন, পরে সন্তানকে নিয়ে আত্মহত্যা করেন।

মঙ্গলবার (১৯মে) বেলা ১টার দিকে মাদারীপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গ থেকে নিহত ব্যক্তিদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গত রোববার রাত আড়াইটার দিকে মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকা থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার যতীন শিকদারের ছেলে চিন্ময় শিকদার (২৮), তাঁর স্ত্রী ইশা শিকদার ওরফে ইশরাত জাহান (২২) এবং তাঁদের আট মাস বয়সী মেয়ে জেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে চিন্ময় স্ত্রী ও সন্তানকে নিয়ে সৎমা মিষ্টির ভাড়া বাসায় ওঠেন। পরে সন্ধ্যায় মিষ্টি বাজার করতে বাসা থেকে বের হন। রাত ৯টার দিকে তিনি ফিরে এসে চিন্ময় ও তাঁর স্ত্রীকে ডাকাডাকি করেন। দুই ঘণ্টার বেশি সময় কোনো সাড়া না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় চিন্ময় ও তাঁর শিশুকন্যাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং তাঁর স্ত্রী ইশাকে বিছানায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক বলেন, ‘স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় আমরা প্রাথমিকভাবে রহস্য উদ্‌ঘাটন করেছি। প্রথমে চিন্ময় তাঁর স্ত্রীকে হত্যা করেন। কারণ, চিন্ময় তাঁর স্ত্রীকে নিয়ে খুবই ডিপ্রেশনে ছিল। তাঁর ফোনে আমরা কিছু কনভারসেশন দেখেছি। তাঁর স্ত্রীর পেছনে চিন্ময় ১৪ লাখ টাকা খরচ করেছেন। তারপর তাঁর স্ত্রী আইসিইউতেও ছিলেন। চিন্ময় কিছুই করতেন না। বাবার কাছ থেকে টাকা নিয়েই তিনি সংসার চালাতেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মিষ্টির সংসার চালাতে টাকাপয়সা দরকার হলে তিনি তাঁর স্বামীর বড় ছেলে চিন্ময়ের সঙ্গে যোগাযোগ করতেন। চিন্ময় তাঁর স্ত্রীকে নিয়েই খুব ঝামেলার মধ্যে ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি জটিল কিছু রোগে ভুগছিলেন। গত বুধবার তাঁরা ঢাকা থেকে চিকিৎসা নিয়ে মাদারীপুরে আসেন। চিন্ময় নিজেও তাঁর বাবা ও ছোট ভাই জয়ের সঙ্গে একটি অপহরণ মামলায় আসামি। তাই তিনি গ্রেপ্তারের ভয়ে নিজ বাড়িতে থাকতেন না।

পুলিশ জানায়, নেত্রকোনার কেন্দুয়া ইউনিয়নের মাসকা গ্রামের এরশাদ মিয়ার মেয়ে ইশরাত জাহানের প্রেমের সম্পর্কের কারণে বিয়ে করেন চিন্ময় শিকদার। বিয়ের পর তার নাম রাখা হয় ইশা। দীর্ঘদিন ধরে ইশা শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তার চিকিৎসার পেছনে ১২-১৫ লাখ টাকা খরচ করেন চিন্ময়। ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি প্রথমে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। পরে আট মাসের সন্তানকে নিয়ে ভ্যানে রশি দিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park