1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে স্বস্তির আশা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে স্বস্তির আশা

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১২৮ বার পঠিত
 নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সংকট দূর করতে সুবলের খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। 
বুধবার (১৩ মে) দুপুরে পাঁচগ্রাম ইউনিয়নের ঋষিবাড়ি এলাকা থেকে প্রধান সড়ক পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রায় ৩০ লাখ ১৬ হাজার ৮৭২ টাকা ব্যয়ে ৫৮০ মিটার খাল পুনঃখননের এ উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হতো। এতে কৃষিজমি পানিতে তলিয়ে গিয়ে ফসলের ক্ষতি এবং বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতো। পুনঃখনন কাজ সম্পন্ন হলে পানি চলাচল স্বাভাবিক হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, জনগণের ভোগান্তি কমাতে এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা ও কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান আলেক, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার আর্মস্ট্রং, উপজেলা শ্রমিকদলের সভাপতি মিলন চৌধুরী ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park