1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মিকু ও সম্পাদক ইমরান - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মিকু ও সম্পাদক ইমরান

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৫৭ বার পঠিত
 নড়াইলের কালিয়া প্রেসক্লাবের (২০২৬-২৮) মেয়াদের জন্য ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। 
রোববার (২৯ মার্চ) প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি চূড়ান্ত করা হয়।
সভায় আলী হায়দার মিকুকে সভাপতি এবং মো. আলী ইমরান শেখকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাহফুজুর রহমান এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক এস. এম. আজমল হোসেন।
সভা শুরুর আগে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মশিউল হক মিঠু, প্রতিষ্ঠাতা সদস্য সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ এবং প্রতিষ্ঠাতা সদস্য সোহানুর রহমান কিসলুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁদের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
কমিটি গঠনের জন্য মো. সাইফুর রহমান বিশ্বাস, মো. ইসমাত মোল্যা, বাবুল খান ও মো. তরিকুল ইসলাম (আকাশমনি)-কে নিয়ে একটি নির্বাচন প্রক্রিয়া কমিটি গঠন করা হয়। তাদের তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম মাসুমার রহমান, মাহফুজুর রহমান ও সাজিদুল ইসলাম শোভন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন রাশেদ কামাল, কাজী শরিফুল ইসলাম ও মোঃ খাইরুল ইসলাম চৌধুরী।
এছাড়া সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, অর্থ সম্পাদক সাফায়েত হোসেন, দপ্তর সম্পাদক বিন্দিয়া খাতুন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ নাসির মাহমুদ দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, সাহিত্য বিষয়ক সম্পাদক জিহাদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ শেখ, সহ অর্থ সম্পাদক কওসার মোল্যা, সহ দপ্তর সম্পাদক আহসান হাবিব, মানবাধিকার বিষয়ক সম্পাদক রাসেল শেখ জগলু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবলু মল্লিক, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক রাসেল শেখ আখের, সহ গ্রন্থাগার বিষয়ক সম্পাদক রাসেল মোল্লা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাচিবুর রহমান, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল চৌধুরী এবং আইন বিষয়ক সম্পাদক মাহিদুল ইসলাম।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আলমগীর হোসেন, মামুন হাচান, কামরুল ইসলাম, কবিরুল ইসলাম, এসএম ইজাজুল হক ও হাচিব মল্লিক।
সভায় বক্তারা বলেন, নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার রক্ষা ও পারস্পরিক ঐক্য জোরদারে কাজ করবে।
এছাড়া সিনিয়র সাংবাদিক মো. শাহীদুল ইসলাম শাহীর নেতৃত্বে ১৫ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
সভায় প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত থেকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ ঐক্য, পেশাগত উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park