1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘হতাশাজনক’ : আসিফ মাহমুদ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘হতাশাজনক’ : আসিফ মাহমুদ

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১১৫ বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনগণের মধ্যে প্রবল শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একইসঙ্গে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘হতাশাজনক’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বিকেল তিনটার দিকে চার সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে বসেন আসিফ মাহমুদ।
নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কার কথা জানিয়ে আসিফ মাহমুদ বলেন, এখনো যখন রাস্তায় বের হই, মানুষ জিজ্ঞেস করে নির্বাচন হবে কি না। এটা সরকার ও ইসির ব্যর্থতা যে, তারা মানুষকে সেই আত্মবিশ্বাস দিতে পারেনি। নির্বাচন হবে কি হবে না, তা নিয়ে মানুষের মধ্যে এখনো সংশয় কাজ করছে।
এনসিপির ভেতরেও কোনো শঙ্কা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যখন দেখি একজন প্রার্থীকে যেখানে শুনানি হওয়ার কথা সেখানে ঘাড় ধাক্কা দেওয়া হচ্ছে, তখন স্পষ্টভাবেই এই শঙ্কা আমাদের মধ্যেও কাজ করে। বিভিন্ন এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, অনেক জায়গায় প্রশাসন পক্ষপাতিত্ব করছে। এসব কারণে আমরা শঙ্কিত।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে সাবেক এই উপদেষ্টা বলেন, তফসিল ঘোষণার পরদিন চিহ্নিত আসামির হাতে আমাদের সহযোদ্ধা হাদি শহীদ হয়েছেন। এর ফলে নির্বাচন নিয়ে শঙ্কা আরও ঘনীভূত হয়েছে। দৃশ্যমান আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যাচ্ছে না; পরিস্থিতি আগের মতোই রয়ে গেছে।
ইসির সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান, কমিশন সুষ্ঠু পরিবেশের বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করেছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কথায় নয়, কাজের মাধ্যমে তাদের প্রমাণ দিতে হবে। আমরা যদি দেখি তারা একতরফা কোনো নির্বাচনের দিকে যাচ্ছে, তবে আমরা তা মেনে নেব না।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park