1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
খোলা কাগজে সংবাদ প্রকাশ, সেই রাজলক্ষীর পাশে ইউএনও - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

খোলা কাগজে সংবাদ প্রকাশ, সেই রাজলক্ষীর পাশে ইউএনও

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

দৈনিক খোলা কাগজে ‘রাজলক্ষী মানবতার জীবন’ এবং অনলাইনে ‘চরম দরিদ্রতায় দিন কাটাচ্ছেন ফরিদপুরের এক খ্রিস্টান পরিবার’ এই শিরোনামে  নিউজ প্রকাশিত হওয়ার পর তাৎক্ষণিক চাল, ডাল, লবণ, তেল, বিস্কুট, শীতের কম্বলসহ শুকনো খাবার  পৌঁছে  দিলেন  বোয়ালমারী থানার নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. রকিবুল হাসান।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বোয়ালমারী উপজেলার খরসুতিতে  খ্রিস্টান ধর্মালম্বী রাজলক্ষী(৭৫) কর্মকার এর গ্রামের বাড়িতে এ-সব খাবার  পৌছে দেন।

নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান খোলা কাগজকে ধন্যবাদ দিয়ে বলেন, খোলা কাগজে রাজলক্ষী মানবতার জীবন নামে একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর আমার এবং ডিসি মহোদয়ের দৃষ্টিগোচর হয়। ডিসি মহোদয়ের নির্দেশে খ্রিস্টান ধর্মলম্বী রাজলক্ষ্মী কর্মকারের বাড়িতে তাৎক্ষণিক চাল, ডাল, লবণ, তেল,বিস্কুট, শীতের কম্বলসহ শুকনো খাবার পৌঁছে দিয়েছি।

তিনি আরও বলেন, খ্রিষ্টান ধর্মালম্বী রাজলক্ষ্মী পরিবারের জন্য পরবর্তীতে নগদ অর্থ, বসবাসের জন্য একটি ঘরের ব্যবস্থা করবো। এছাড়া বোয়ালমারী সমাজসেবা অফিসের সাথে কথা হয়েছে যাতে রাজলক্ষ্মী ও তার পরিবার  বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধা পায়  সেই ব্যবস্থা করে দিব।

নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন যাতে নির্বিঘ্নে পালন করতে পারেন সে ব্যবস্থা করব।

উল্লেখ, ‘রাজলক্ষী মানবতার জীবন’ এবং অনলাইনে ‘চরম দরিদ্রতায় দিন কাটাচ্ছেন ফরিদপুরের এক খ্রিস্টান পরিবার’ এই শিরোনামে ১৬ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বর খোলা কাগজে  প্রিন্ট এবং অনলাইনে নিউজ প্রকাশিত হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park