1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
হাটহাজারীতে বিয়ের সামাজিক বৈঠকে ব্যবসায়ী খুন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

হাটহাজারীতে বিয়ের সামাজিক বৈঠকে ব্যবসায়ী খুন

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার পঠিত
চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ের সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে বাবু নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার নাজিরহাট মন্দাকিনীতে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট ঘাট স্টেশন সংলগ্ন মুছা সওদাগরের বাড়িতে শুক্রবার রাত ৮টার সময় বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠক চলছিল। এমন সময় বৈঠকে বাবুর সঙ্গে একই বাড়ির জসিমের বাকবিতণ্ডা হয়। কথা–কাটাকাটির এক পর্যায়ে জসিম ঘর থেকে ছুরি এনে বাবুর গলায় আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বাবু ঘটনাস্থলেই মারা যান। তিনি মুছা সওদাগরের বাড়ির মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে। তিনি নাজিরহাট ঘাট স্টেশন এলাকার ব্যবসায়ী।
স্থানীয় সূত্র জানায়, বৈঠকে থাকা লোকজন বাবুকে উদ্ধার করতে গেলে জসিম তাদেরও ছুরি দিয়ে আঘাত করে। আহত দুইজনকে নাজিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন খুনি জসিমকে স্থানীয় আজমির হোটেলে আটক করে। পরে খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
হাটহাজারী পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক বলেন, “বিয়ের বৈঠকে কথা–কাটাকাটি থেকে এ খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত জসিমকে গণপিটুনি দিতে চেয়েছিলেন। পুলিশ গিয়ে তাকে রক্ষা করে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park