1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
চিকেন স্যুপ তৈরির রেসিপি - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

চিকেন স্যুপ তৈরির রেসিপি

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত
রেস্টুরেন্টে গিয়ে চিকেন স্যুপ অর্ডার করে খাই আমরা অনেকেই। তবে রেসিপি জানা থাকলে সুস্বাদু চিকেন স্যুপ খাওয়া যেতে পারে বাড়িতে তৈরি করেই। বিশেষ করে শীতের সন্ধ্যায় এক বাটি গরম চিকেন স্যুপ হলে জমে যাবে বেশ।
বাড়িতে থাকা বিভিন্ন উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন সুস্বাদু চিকেন স্যুপ। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-
তৈরি করতে যা লাগবে
হাড় ছাড়া মুরগির মাংস- ২০০ গ্রাম
পানি- ৩-৪ কাপ
আদা- আধা ইঞ্চি পরিমাণ
রসুন বাটা- ১ চা চামচ
রসুন কুচি- ৫-৬ কোয়া
কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ
ডিম- ১টি
টমেটো পেস্ট- ৩-৪টি
গাজর কুচি- ১ কাপ
পেঁয়াজ কুচি- ৩ টেবিল চামচ
ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ
গোলমরিচ- ১/৩ চা চামচ
বাটার- ১ টেবিল চামচ
লেবুর রস- ৩ টেবিল চামচ
টেস্টিং সল্ট- ২/৩ চিমটি
অলিভ অয়েল- পরিমাণমতো
লবণ- স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন
ফ্রাই প্যানে অল্প তেল গরম করে নিতে হবে। এরপর তাতে মুরগির মাংসের টুকরাগুলো দিয়ে দিন। তারপর দিতে হবে পানি, আদা, রসুন বাটা এবং গোলমরিচ। এবার ঢেকে সেদ্ধ হতে দিন মিনিট পনেরোর মতো। ফুটে উঠলে চুলা বন্ধ করে দিন। এবার পানির ভেতর থেকে মাংসের টুকরাগুলো তুলে নিন। একটি বাটিতে ৩-৪ চামচ চিকেন স্টক (মাংস সেদ্ধ করা পানি) নিয়ে তাতে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
চুলায় ফ্রাই প্যান বসিয়ে তাতে বাটার দিয়ে নিন। এরপর স্লাইস করা রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়েচেড়ে নিন। তারপর দিন কুচি করে রাখা গাজর এবং লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। অল্প ভেজে তাতে টমেটো পেস্ট দিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে নিয়ে আগে থেকে আলাদা করে রাখা চিকেন স্টক এবং চিকেনের টুকরাগুলো দিয়ে দিন। ফুটে উঠলে স্বাদমতো টেস্টিং সল্ট মিশিয়ে ঢেকে দিন। মিনিট পনেরো পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park