1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলের খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া চাইলেন বিশ্বাস জাহাঙ্গীর আলম - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলের খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া চাইলেন বিশ্বাস জাহাঙ্গীর আলম

আল আমিন, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রাপ্ত নড়াইল -১ আসনের ধানের শীষের প্রার্থী  বিশ্বাস জাহাঙ্গীর আলমের ( সদর উপজেলার গোবরা বাজারে) পাঁচ ইউনিয়নের বিএনপি’র সমন্বয় অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিএনপির চেয়ারপার্সন সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন বিশ্বাস জাহাঙ্গীর আলম।

বুধবার ( ২৬ নভেম্বর)  সদরের গোবরা বাজার অফিসের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য নড়াইল জেলা বিএনপির বার বার নির্বাচিত সভাপতি ও নড়াইল-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান আলেক।

এ সময় বক্তব্য রাখেন সেখহাটি ইউনিয়ন বিএনপির নেতা সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, পুজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক কার্তিক কুমার, সিঙ্গাশোলপুর বিএনপির নেতা লিটু সিকদার, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু, ওলামাদলের সভাপতি মাওঃওয়াহিদুর রহমান, কালিয়া উপজেলা বিএনপির সিনিঃসহ সভাপতি সাবেক চেয়ারম্যান আশজাদুর রহমান (মিঠু বিশ্বাস), সদর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবাদত মিনা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম এবং পাঁচ ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, আলেম মশায়েক, কৃষক শ্রমিকসহ প্রমুখ।

আলোচনা সভায় ভদ্রবিলা ইউনিয়নে প্রধান অতিথির বক্তব্যে  জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, আমাদের নেত্রী বাংলাদেশের একমাত্র আপোষহীন নেত্রী অসুস্থ্য হয়ে হাঁসপাতালে আছেন আপনারা সকলে দেশমাতার রোগ মুক্তি কামনায় আল্লাহর দরবারে দু হাত তুলে ফরিয়াদ করুন যেন আল্লাহ দ্রুত আমাদের মাঝে সুস্থ্য করে দেন। দেশের এই ক্লান্তিকালে বেগম জিয়াকে খুব প্রয়োজন। তিনি নড়াইল -১ আসনের সর্বোস্তরের জনগণের উদ্দেশ্য বলেন,
তিনি এমপি নির্বাচিত হলে এই জনপদে বিদ্যমান বৈষম্য দূর করে নিরপেক্ষভাবে মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়ন করবেন। মেধাবিদের জন্য টাকা ছাড়া চাকুরী হবে ইনশাআল্লাহ। নারীর ক্ষমতায়নের জন্য বিএনপি নানা মুখি পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি নড়াইল – ১ আসনের বাংলাদে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ওবাইদুল্লাহ কায়সার সম্পর্কে বলেন, তিনি মাগুরার মানুষ বর্তমান থাকেন লোহাগড়া উপজেলার এক প্রান্তে তিনি বসবাস করেন। কিভাবে এ জনপদের মানুষের সেবা করবেন। তিনি আরও বলেন, বিএনপির যে সব নেতাকর্মী বিগত ১৭ বছরে জেল-জুলুম, অত্যাচার ও নির্যাতন সহ্য করে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সব পরিবারকে তিনি পুনর্গঠনে সহায়তা করবেন। মতবিনিময় শেষে খালেদা জিয়ার রোগ মুক্তি এবং গোবরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের বিদেয়ী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park