
বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত অনূর্ধ্ব – ১৪, অনূর্ধ্ব – ১৬ এবং অনূর্ধ্ব – ১৮ নড়াইল জেলা দল গঠনের লক্ষ্যে আগামী ০৫ নভেম্বর ২০২৫ বয়স নির্ধারনী মেডিকেল টেষ্ট হবে।
সেই ক্ষেত্রে প্রি-সিলেকশন ফরম পূরণ করতে হবে।প্রি-সিলেকশন ফরম পূরন চলছে।
অনূর্ধ্ব – ১৪, অনূর্ধ্ব – ১৬ এবং অনূর্দ্ধ – ১৮ বয়সভিক্তিক দলে অংশগ্রহনকারী খেলোয়াড়ের বয়স নিন্মোক্ত সাল অনুযায়ী নির্ধারিত হবে।
অনূর্ধ্ব – ১৪:
১লা সেপ্টেম্বর ২০১১ ইং বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড়।
অনূর্দ্ধ – ১৬:
১লা সেপ্টেম্বর ২০০৯ ইং বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড়।
অনূর্ধ্ব – ১৮:
১লা সেপ্টেম্বর ২০০৭ ইং বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড়।
খেলোয়াড়দের প্রয়োজনীয় কাগজপত্র:
১. ডিজিটাল জন্মনিবন্ধন এর মূল কপি ও ফটোকপি।
2. পি.এস.সি./ জে.এস.সি. ও এস.এস.সি এর রেজিষ্ট্রেশন/সার্টিফিকেটের মূল কপি ও ফটোকপি।
3. যে স্কুলে পড়াশুনা করে সে স্কুলের একটি স্কুল থেকে পিএসি,জেএসপির রেজিট্রেশন এর কপি(টিন সার্টিফিকেট)।
4. সদ্যতোলা ল্যাব থেকে প্রিন্ট করে ২ কপি পাসপোর্ট সাইজে ও ১ কপি স্ট্যাম্প সাইজের ছবি।
5. যারা পড়া শুনা করেনা বা ছেড়ে দিয়েছে তাদেরকে চেয়ারম্যানের সাক্ষরিত ঐ পৌরসভা বা ইউনিয়ন পরিষদের প্যাডে একটি প্রত্যায়ন নিয়ে আসতে হবে।
বিঃদ্রঃ – ফটোকপি চেক করার সাথে সাথে মূল কপি গুলো ফেরত দিয়ে দেওয়া হবে।